পরা
পরা1 [ parā1 ] দ্র পর4। পরা2 [ parā2 ] উপ. আতিশষ্য বৈপরীত্য ইত্যাদি সূচক (পরক্রম, পরাজয়) [সং. পৃ + আ]। পরা3 [ parā3 ] বিণ. পরমা, শ্রেষ্ঠা, প্রধানা (পরা প্রকৃতি, পরা বিদ্যা) [সং. √ পৃ + অ + আ]। পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) পরানো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।