পরজীবী

পরজীবী [ para-jībī ] (-বিন্) বিণ. বি. 1 যে পরকে আশ্রয় করে বেঁচে থাকে 2 (বিজ্ঞা.) পরাঙ্গপুষ্ট জীব, যে জীব (অর্থাত্ উদ্ভিদ বা প্রাণী) অন্য জীবের দেহে বাস করে ওই দেহের দ্বারা পুষ্টি লাভ করে, parasite (বি. প.)। [সং. পর3 + √জীব্ + ইন্]।

পরজন্ম

পরজন্ম [ para-janma ] বি. মৃত্যুর পরে নতুন জন্ম। [সং. পর3 + জন্ম]।

পরজ

পরজ [ paraja ] বি. মার্গসংগীতের রাগবিশেষ। [সং. পরাজিকা]।

পরচ্ছিদ্র

পরচ্ছিদ্র [ paracchidra ] বি. পরের দোষ বা ত্রুটি (পরচ্ছিদ্র খোঁজা)। সং. পর3 + ছিদ্র। পরচ্ছিদ্রান্বেষণ বি. পরের দোষ সন্ধান করা। পরচ্ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ খোঁজে এমন।

পরচ্ছন্দ

পরচ্ছন্দ [ paracchanda ] বি. পরের ইচ্ছা পরের মতলব (পরচ্ছন্দানুসারী, পরচ্ছন্দানুবর্তী)। ☐ বিণ. পরবশ, পরের বুদ্ধিতে চলে এমন (পরচ্ছন্দ ব্যক্তি)। [সং. পর + ছন্দ (অভিপ্রায়)]।

পরচুলো

পরচুলা, [ para-culā, ] (কথ্য) পরচুলো বি. কৃত্রিম বা নকল চুল। [সং. পর3+ বাং. চুল]।

পরচুলা

পরচুলা, [ para-culā, ] (কথ্য) পরচুলো বি. কৃত্রিম বা নকল চুল। [সং. পর3+ বাং. চুল]।

পরচা

পরচা [ paracā ] বি. 1 জমির পরিচয়পত্র; 2 হিসাব; 3 তালিকা; 4 বংশাবলীর পরিচয়। [হি. পরচা-তু. সং. পর্যায়, পরিচয়]।