পরদ্বেষ

পরদ্বেষ [ para-dbēṣa ] বি. অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা। [সং. পর3 + দ্বেষ। পরদ্বেষী (-ষিন্) বিণ. পরকে হিংসা করে এমন। বিণ. স্ত্রী. পরদ্বেষিণী।

পরদারথা

পরদারথা বি. স্ত্রীলোকদের অন্তঃপুরে আবদ্ধ রাখার রীতি।

পরদানশিন

পরদানশিন বিণ. অন্তঃপুরে বাস করে এমন অবরোধের মধ্যে বাস করে এমন।

পরদা

পরদা [ paradā ] বি. 1 আবরু রক্ষার জন্য দরজা-জানালায় ব্যবহৃত বস্ত্রাদিনির্মিত আবরণ 2 যবনিকা (নাটকের পরদা উঠেছে 3 ঘোমটা বা বোরখা 4 অন্তঃপুরে অবরোধের মধ্যে বাস (পরদাপ্রথা) 5 চোখের ছানি (চোখে পরদা পড়া) 6 চোখের পল্লব (চোখে পরদা নেই 7 পরত, স্তর (এক পরদা চামড়া 8 সুরের স্তর, স্বরগ্রাম (উঁচু পরদায় বাঁধা) 9 বাদ্যযন্ত্রের ঘাট বা চাবি (সেতারের পরদা)। ফা. পরদা। পরদানশিন বিণ. অন্তঃপুরে বাস করে এমন অবরোধের মধ্যে বাস করে এমন। পরদারথা বি. স্ত্রীলোকদের অন্তঃপুরে আবদ্ধ রাখার রীতি।

পরত্র

পরত্র [ paratra ] ক্রি-বিণ. পরকালে, পরলোকে। [সং. পর3 + ত্র]।

পরতন্ত্র

পরতন্ত্র [ paratantra ] বিণ. পরাধীন, পরবশ (রাষ্ট্র ব্যাপারে আমরা ছিলাম পরতন্ত্র)। [সং. পর3 + তন্ত্র]। বি. পরতন্ত্রতা।

পরতঃ

পরতঃ [ paratḥ ] (-তস্) (বর্ত. বিরল) অব্য. 1 অপর থেকে; 2 অপরের দ্বারা। [সং. পর3 + তস্]।

পরঞ্জয়

পরঞ্জয় [ parañjaẏa ] বিণ. শত্রুজয়কারী। [সং. পর + √জি + অ (খচ্)]।