পরদেশিয়া

পরদেশিয়া [ para-dēśiẏā ] বিণ. বিদেশি। [সং. পরবশ + বাং. ইয়া]। পরদেশি বিণ. বিদেশি।

পরদেশ

পরদেশ [ para-dēśa ] বি. অন্য দেশ, বিদেশ। [সং. পর3 + দেশ]।

পরদুঃখ

পরদুঃখ [ para-duḥkha ] বি. পরের দুঃখ, অন্য লোকের দুঃখ। [সং. পর3 +দুঃখ]।

পরদিন

পরদিন [ para-dina ] বি. পরের দিন। [সং. পর3 + দিন]।

পারসি

পারসি [ pārasi ] বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ। ☐ বিণ. 1পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)। [সং. পারস্য + বাং. ই]। পারসিক বিণ. পারস্যদেশীয়। ☐ বিণ. বি. পারস্য দেশবাসী।

পরদারিক

পরদারগামী (-মিন্), পরদারিক, পারদারিক বিণ. অপরের পত্নীকে সম্ভোগকারী।

পরদারগামী

পরদারগামী (-মিন্), পরদারিক, পারদারিক বিণ. অপরের পত্নীকে সম্ভোগকারী।

পরদার

পরদার [ para-dāra ] বি. অন্যের পত্নী। [সং. পর3 + দার। পরদার গমন বি. অন্যের পত্নীর সঙ্গে সহবাস। পরদারগামী (-মিন্), পরদারিক, পারদারিক বিণ. অপরের পত্নীকে সম্ভোগকারী।

পরদ্বেষী

পরদ্বেষী (-ষিন্) বিণ. পরকে হিংসা করে এমন। বিণ. স্ত্রী. পরদ্বেষিণী।