পরন্তপ

পরন্তপ [ parantapa ] বিণ. শত্রুদমনকারী, অরিন্দম। [সং. পর (=শত্রু) + √ তপ্ + ণিচ্ + অ]।

পরনির্ভর

পরনির্ভর [ para-nirbhara ] বিণ. অন্যের উপর নির্ভর বা ভরসা করে এমন। [সং. পর3 + নির্ভর]। বি. পরনির্ভরতা।

পরনিন্দা

পরনিন্দা [ para-nindā ] বি. অপরের কুত্সা বা নিন্দা। [সং. পর3 + নিন্দা]।

পরনারী

পরনারী [ para-nārī ] বি. অন্যের স্ত্রী। [সং. পর3 + নারী]।

পরন

পরন [ parana ] বি. পরিধান (পরনের কাপড়) [পরা4 দ্র]।

পরধর্ম

পরধর্ম [ para-dharma ] বি. 1 অপরের ধর্ম; 2 নিজের সংস্কার জাতি সমাজ বা প্রকৃতির বিরুদ্ধ ধর্ম। [সং. পর3 + ধর্ম]।

পরধন

পরধন [ para-dhana ] বি. অন্যের সম্পদ বা টাকাকড়ি; পরস্ব। [সং. পর3 + ধন]।

পরদ্রব্য

পরদ্রব্য [ para-drabya ] বি. অন্যের জিনিস (পরদ্রব্যে লোভ করা অনুচিত)। [সং. পর3 + দ্রব্য]।