পরবি

পরবি বি. উত্সব বা পর্ব উপলক্ষ্যে দেওয়া পারিতোষিক। [বাং. পর্ব < সং. পর্বন্]।

পরব

পরব [ paraba ] বি. উত্সব (স্নানযাত্রার পরব)। পরবি বি. উত্সব বা পর্ব উপলক্ষ্যে দেওয়া পারিতোষিক। [বাং. পর্ব < সং. পর্বন্]।

পরপূর্বা

পরপূর্বা [ para-pūrbā ] বিণ. (স্ত্রী.) পূর্বে অপরের বিবাহিতা বা বাগদত্তা ছিল এমন, অন্যপূর্বা। [সং. পর3 + পূর্ব + আ]।

পরপুষ্টা

পরপুষ্টা বিণ. (স্ত্রী.) পরের দ্বারা পালিতা। ☐ বি. বেশ্যা।

পরপুষ্ট

পরপুষ্ট [ para-puṣṭa ] বিণ. পরের দ্বারা পালিত। ☐ বি. কোকিল। [সং. পর3 + পুষ্ট]। পরপুষ্টা বিণ. (স্ত্রী.) পরের দ্বারা পালিতা। ☐ বি. বেশ্যা।

পরপুরুষ

পরপুরুষ [ para-puruṣa ] বি. 1 স্বামী ভিন্ন অন্য পুরুষ (পরপুরুষের মুখ দেখে না); 2 শ্রেষ্ঠ পুরুষ অর্থাত্ ভগবা; 3 (আঞ্চ.) পরবর্তী বংশধর, উত্তরপুরুষ। [সং. পর3 + পুরুষ]।

পরপীড়ন

পরপীড়ন [ para-pīḍ়na ] বি. অপরের উপর অত্যাচার। [সং. পর3 + পীড়ন]।

পরপীড়ক

পরপীড়ক [ para-pīḍ়ka ] বিণ. অন্যকে পীড়নকারী অন্যের প্রতি নিষ্ঠুর আচরণকারী। [সং. পর3 + পীড়ক]।

পরপতি

পরপতি [ para-pati ] বি. 1 উপপতি; 2 অন্য নারীর স্বামী; 3 পরম প্রভু বা ভগবান (‘তোরা পরপতি সনে সদাই গোপনে সতত করিবি লেহা’: চণ্ডী। [সং. পর3 =(অন্য, শ্রেষ্ঠ) + পতি]।

পরন্তু

পরন্তু [ parantu ] অব্য. 1 পক্ষান্তরে; 2 কিন্তু। [সং. পরম্ + তু]।