পরব্যোম

পরব্যোম [ para-byōma ] বি. 1 সর্বোত্তম বা শ্রেষ্ঠ আকাশ, স্বর্গ; 2 বিষ্ণুলোক, বৈকুণ্ঠ। [সং. পর3 + ব্যোম]।

পরবাসী

পরবাসী বিণ. প্রবাসী (‘পরবাসী, চলে এসো ঘরে’: রবীন্দ্র)। স্ত্রী. পরবাসিনী।

পরবাস

পরবাস [ para-bāsa ] বি. 1 অন্যের গৃহ 2 প্রবাস (‘এ পরবাসে রবে কে হায়’:রবীন্দ্র) [সং. পর3 + বাস]। পরবাসী বিণ. প্রবাসী (‘পরবাসী, চলে এসো ঘরে’: রবীন্দ্র)। স্ত্রী. পরবাসিনী।

পরপর

পরপর [ para-para ] ক্রি-বিণ. 1 উপর্যুপরি, উত্তোরোত্তর; 2 একটির পর একটি করে 3 ক্রমান্বয়ে 4 পাশাপাশি। [পর3 দ্র]।

পরবশ

পরবশ [ para-baśa ] বিণ. 1 পরাধীন (চিরকাল ভাইয়ের পরবশ হয়ে থাকা 2 অধীন (ক্রোধপরবশ হয়ে)। [সং. পর3 + বশ। পরবশতা বি. অন্যের প্রতি বশ্যতা।

পরবর্তী

পরবর্তী [ para-bartī ] (-র্তিন্) বিণ. পিছনে বা পরে অবস্হিত (পরবর্তী দিন, পরবর্তী সময়)। [সং. পর3 + বৃত্ + ইন্। স্ত্রী. পরবর্তিনী। বি. পরবর্তিতা।