পরমপদার্থ

পরমপদার্থ বি. শ্রেষ্ঠ বা মূল সত্তা অর্থাত্ পরব্রহ্ম।

পরমপদ

পরমপদ বি. শ্রেষ্ঠ অবস্হা বা স্হান মোক্ষ।

পরমগতি

পরমগতি বি. শ্রেষ্ঠ গতি, মুক্তি।

পরবাদী

পরবাদী (-দিন্) বিণ. নিন্দুক; প্রত্যুত্তরকারী। স্ত্রী. পরবাদিনী।

পরবাদ

পরবাদ1 [ para-bāda1 ] বি. প্রবাদ -এর কোমল রূপ। পরবাদ2 [ para-bāda2 ] বি. 1 নিন্দা, পরিবাদ; 2 প্রত্যুত্তর। [সং. পর3 (পিছন, পশ্চাত্) + বাদ (বাক্য)। পরবাদী (-দিন্) বিণ. নিন্দুক; প্রত্যুত্তরকারী। স্ত্রী. পরবাদিনী।

পরবস্তি

পরবস্তি [ para-basti ] বি. ভরণপোষণ, প্রতিপালন। [ফা. পরবরিশ্]।

পরবশতা

পরবশতা বি. অন্যের প্রতি বশ্যতা।

পরভাগ্যোপজীবী

পরভাগ্যোপজীবী [ para-bhāgyōpa-jībī ] (-বিন্) বিণ. জীবনধারণের জন্য অন্যের ভাগ্যের উপর নির্ভর করে এমন। [সং. পর3 + ভাগ্য + উপ + √জীব্ + ইন্। স্ত্রী. পরভাগ্যোপজীবিনী।

পরব্রহ্ম

পরব্রহ্ম [ para-brahma ] (-হ্মন্) বি. বাক্য ও মনের অগোচর নির্গুণ ব্রহ্ম, পরমপুরুষ। [সং. পর3 (পরম) + ব্রহ্মন্]।