পরমত [ para-mata ] বি. অপরের মত ধারণা বা ধর্ম। [সং. পর3 + মত]। পরমতসহিষ্ণু বিণ. অপরের মতামত সহ্য করতে পারে এমন। বি. পরমতসহিষ্ণুতা। পরমতাবলম্বী (-ম্বিন্) বিণ. অন্যের মতের উপর নির্ভরকারী অন্যের মত অনুসরণকারী। পরমতাসহিষ্ণু বিণ. অন্যের মত সহ্য করতে পারে না এমন। [পরমত + অসহিষ্ণু]।