পরমায়ু

পরমায়ু [ paramāẏu ] (-য়ুস্) বি. জীবনকাল, আয়ু। [সং. পরম + আয়ুঃ (আয়ুস্)]।

পরমান্ন

পরমান্ন [ paramānna ] বি. পায়সান্ন; দুধ চিনি প্রভৃতি জ্বাল দিয়ে তৈরি অন্নবিশেষ। [সং. পরম + অন্ন]।

পরমানন্দ

পরমানন্দ [ paramānanda ] বি. গভীর আনন্দ (‘সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ’: রবীন্দ্র)। [সং. পরম + আনন্দ]।

পরমাদর

পরমাদর [ paramādara ] বি. প্রগাঢ় আদর বা যত্ন; অত্যন্ত খাতির (তাঁকে পরমাদরে রেখেছে)। [সং. পরম + আদর]।

পরমাত্মীয়

পরমাত্মীয় [ paramātmīẏa ] বিণ. বি. আত্মীয়দের মধ্যে যে অত্যন্ত ঘনিষ্ঠ অন্তরঙ্গ বা প্রিয়; যে অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ; অত্যন্ত আপনার জন। [সং. পরম + আত্মীয়]। বি. পরমাত্মীয়তা। স্ত্রী. পরমাত্মীয়া।

পরমাণু শক্তি

পরমাণু শক্তি বি. 1 পরমাণুর পিণ্ডীভূত অংশ (nucleus) থেকে প্রাপ্ত শক্তি; 2 পরমাণু বোমার অধিকারী দেশ বা রাষ্ট্র। বিণ. পারমাণবিক।

পরমাণু বোমা

পরমাণু বোমা বি. পরমাণু শক্তির দ্বারা উত্পন্ন অত্যন্ত শক্তিশালী বোমাবিশেষ।

পরমাণু

পরমাণু [ paramāṇu ] বি. মৌল পদার্থের সূক্ষতম অংশ যা আর ভাগ করা যায় না, atom. [সং. পরম + অণু] পরমাণু বোমা বি. পরমাণু শক্তির দ্বারা উত্পন্ন অত্যন্ত শক্তিশালী বোমাবিশেষ। পরমাণু শক্তি বি. 1 পরমাণুর পিণ্ডীভূত অংশ (nucleus) থেকে প্রাপ্ত শক্তি; 2 পরমাণু বোমার অধিকারী দেশ বা রাষ্ট্র। বিণ. পারমাণবিক।