পরম্পরা

পরম্পরা [ paramparā ] বি. 1 ধারা, অনুক্রম 2 এক ব্যক্তি বা ঘটনা থেকে অন্য ব্যক্তি বা ঘটনায় পরিণতি বা গতি (ঘটনা পরম্পরা, বংশপরম্পরা)। [সং. পরম + পৃৃ + অ + আ]। পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত। পরম্পরায়, পরম্পরাক্রমে ক্রি-বিণ. পরপর, ক্রমানুসারে।

পরমোৎসব

পরমোৎসব [ paramōt-saba ] বি. শ্রেষ্ঠ উত্সব, মহান বা পবিত্র উত্সব (‘ওহে সুন্দর মম গৃহে আজি পরমোত্সব রাতি’: রবীন্দ্র)। [সং. পরম + উত্সব]।

পরমেষ্ঠী

পরমেষ্ঠী [ paramēṣṭhī ] (-ষ্ঠিন্) বি. 1 যিনি পরম বা সর্বোত্তম পদে স্হিত; 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 শিব 5 দীক্ষাগুরু। [সং. পরম + √স্হা + ইন]।

পরমেশ

পরমেশ, পরমেশ্বর [ paramēśa, paramēśbara ] বি. জগদীশ্বর, ভগবান। [সং. পরম + ঈশ, ঈশ্বর]। পরমেশ্বরী বি. (স্ত্রী.) ভগবতী

পরমুখাপেক্ষা

পরমুখাপেক্ষা [ para-mukhāpēkṣā ] বি. পরের উপর নির্ভরশীলতা, অন্যের কাছ থেকে সাহায্য পাবার আশা। [সং. পরমুখ + অপেক্ষা]। পরমুখাপেক্ষী (-ক্ষিন্) বিণ. পরের উপর নির্ভরশীল। পরমুখাপেক্ষিতা বি. অন্যের উপর নির্ভরশীলতা, পরমুখাপেক্ষা।

পরমার্থচিন্তা

পরমার্থচিন্তা বি. 1 ব্রহ্মধ্যান; 2 ধর্মচিন্তা (স্বার্থের পরিবর্তে পরমার্থচিন্তা)।

পরমার্থ

পরমার্থ [ paramārtha ] বি. 1 অভীষ্টতম বস্তু, শ্রেষ্ঠ কাম্য বস্তু; 2 সত্য; 3 ধর্ম। [সং. পরম + অর্থ]। পরমার্থচিন্তা বি. 1 ব্রহ্মধ্যান; 2 ধর্মচিন্তা (স্বার্থের পরিবর্তে পরমার্থচিন্তা)।