পররাষ্ট্র

পররাষ্ট্র [ para-rāṣṭra ] বি. বিদেশি রাষ্ট্র বিদেশ। [সং. পর3 + রাষ্ট্র]। পররাষ্ট্র নীতি বি. বিদেশ বা অন্য রাষ্ট্র সম্পর্কে নীতি, foreign policy.

পরশাসন

পরশাসন [ para-śāsana ] বি. অন্যের বা. বিদেশি শাসকের দ্বারা শাসন। [সং. পর3 + শাসন]। পরশাসিত বিণ. অন্যের দ্বারা বা বিদেশি শাসকের দ্বারা শাসিত।

পরশমণি

পরশপাথর, পরশমণি [ paraśa-pāthara, paraśa-maṇi ] বি. কাল্পনিক মণিবিশেষ যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, স্পর্শমণি। [বাং. পরশ + পাথর, মণি]।

পরশপাথর

পরশপাথর, পরশমণি [ paraśa-pāthara, paraśa-maṇi ] বি. কাল্পনিক মণিবিশেষ যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, স্পর্শমণি। [বাং. পরশ + পাথর, মণি]।

পরশা

পরশা ক্রি. স্পর্শ করা (‘দুই অঙ্গ পরশিব’: নরোত্তম দাস)।

পরম্পরায়

পরম্পরায়, পরম্পরাক্রমে ক্রি-বিণ. পরপর, ক্রমানুসারে।

পরম্পরীণ

পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত।

পরম্পরাগত

পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত।

পরমেশ্বর

পরমেশ, পরমেশ্বর [ paramēśa, paramēśbara ] বি. জগদীশ্বর, ভগবান। [সং. পরম + ঈশ, ঈশ্বর]। পরমেশ্বরী বি. (স্ত্রী.) ভগবতী