পরস্বহরণ

পরস্বহরণ, পরস্বাপহরণ বি. পরের ধন আত্মসাত্ করা।

পরস্ব

পরস্ব [ parasba ] বি. অন্যের ধন বা ঐশ্বর্য। [সং. পর3 + স্ব]। পরস্বহরণ, পরস্বাপহরণ বি. পরের ধন আত্মসাত্ করা। পরস্বহারী (-রিন্),পরস্বাপহারী (-রিন্) বিণ. পরধন আত্মসাত্কারী।

পরস্পর

পরস্পর [ paraspara ] বিণ. 1 উভয়ের মধ্যে বা অনেকের মধ্যে (পরস্পরের আলাপ); 2 একের প্রতি অন্য, একের সঙ্গে অন্য; 3 অনোন্য। ☐ সর্ব. 1 উভয়ের বা অনেকের মধ্যে; 2 একের সঙ্গে অন্য বা একের প্রতি অন্য (পরস্পরের প্রতি স্নেহ, ‘ওরে বিহান হলো জাগোরে ভাই’ ডাকে পরস্পরে: রবীন্দ্র)। [সং. পর3 + পর3]।

পরস্ত্রী

পরস্ত্রী [ parastrī ] বি. পরের স্ত্রী, পরদার। [সং. পর3 + স্ত্রী]।

পরসঙ্গ

পরসঙ্গ2 [ para-saṅga2 ] বি. অন্যের সঙ্গে মেলামেশা। [সং. পর3 + সঙ্গ।

পরশ্রীকাতর

পরশ্রীকাতর বিণ. অন্যের ঐশ্বর্য বা উন্নতি দেখলে দুঃখিত বা ঈর্ষান্বিত হয় এমন। বি. পরশ্রীকাতরতা।

পরশ্রী

পরশ্রী [ paraśrī ] বি. অন্যের সমৃদ্ধি উন্নতি বা সৌভাগ্য। [সং. পর3 + শ্রী]। পরশ্রীকাতর বিণ. অন্যের ঐশ্বর্য বা উন্নতি দেখলে দুঃখিত বা ঈর্ষান্বিত হয় এমন। বি. পরশ্রীকাতরতা।

পরশ্ব

পরশ্ব [ paraśba ] ক্রি-বিণ. বি. (সচ. সাধু.) আগামি কালের পরদিন বা গতকালের পূর্বদিন (পরশ্ব ছিল রবিবার) [সং. পরশ্বস্]।