প পরহিত পরহিত [ para-hita ] বি. অপরের মঙ্গল, পরোপকার (পরহিতে জীবনদান)। [সং. পর3 + হিত]। পরহিতব্রত বি. পরোপকাররূপ ব্রত। ☐ বিণ. পরোপকার করাই যার ব্রত। পরহিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্) বিণ. পরের উপকার করতে আগ্রহী বা ইচ্ছুক।
প পরহিংসা পরহিংসা [ para-hiṃsā ] বি. 1 পরের ক্ষতিসাধন; 2 অন্যের ক্ষতিসাধনের চিন্তা; 3 অন্যের প্রতি বিদ্বেষ। [সং. পর3 + হিংসা]। পরহিংসক বিণ. বি অন্যের ক্ষতিকারক, অন্যের ক্ষতি করে এমন।
প পরস্মৈপদী পরস্মৈপদী বিণ. 1 পরস্মৈপদে ব্যবহৃত হয় এমন (পরস্মৈ-পদী ধাতু); 2 (ব্যঙ্গে) অন্যের টাকা বা পরিশ্রম ভোগ করে এমন; পরের (পরস্মৈপদী টাকায় বাবুগিরি)।
প পরস্মৈপদ পরস্মৈপদ [ parasmai-pada ] বি. (সং. ব্যাক.) ‘অন্যের নিমিত্ত কৃত’ এই অর্থপ্রকাশ ধাতুবিভক্তিবিশেষ। [সং. পরস্মৈ + পদ]। পরস্মৈপদী বিণ. 1 পরস্মৈপদে ব্যবহৃত হয় এমন (পরস্মৈ-পদী ধাতু); 2 (ব্যঙ্গে) অন্যের টাকা বা পরিশ্রম ভোগ করে এমন; পরের (পরস্মৈপদী টাকায় বাবুগিরি)।