পরাগ
পরাগ [ parāga ] বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। পরাগকেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. পরাগধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। পরাগমিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। পরাগস্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।
পরাক্রান্ত
পরাক্রান্ত [ parā-krānta ] বিণ. পরাক্রমশালী, তেজী, বীরত্বপূর্ণ। [সং. পরা2 + √ ক্রম্ + ত]। স্ত্রী. পরাক্রান্তা।
পরাক্রমশালী
পরাক্রমশালী (-লিন্) বিণ. বলশালী, তেজী, বীরত্বপূর্ণ (পরাক্রমশালী রাজা) বি. পরাক্রমশালিতা।