প্রাণিজ

প্রাণিজ বিণ. প্রাণিদেহ থেকে লব্ধ (প্রাণিজ প্রোটিন, প্রাণিজ খাদ্য)।

প্রাণী

প্রাণী [ prāṇī ] (-ণিন্) বি. 1 যার প্রাণ বা জীবন আছে, মানুষ পশু পাখি কীট-পতঙ্গ প্রভৃতি সচেতন জীব; 2 (বাং.) লোক (বাড়িতে দুটিমাত্র প্রাণী বাস করে); 3 (প্রা. বাং.) প্রাণ (‘কেমন করিছে প্রাণী’: চণ্ড়ী)। [সং. প্রাণ + ইন্]। প্রাণিজ বিণ. প্রাণিদেহ থেকে লব্ধ (প্রাণিজ প্রোটিন, প্রাণিজ খাদ্য)। প্রাণীজগৎ, (বর্জি.) প্রাণি-জগত্ বি. জীবজগত্, সমস্ত প্রাণী। প্রাণীতত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, প্রাণীবিদ্যা, (বর্জি.) প্রাণিবিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology. প্রাণীহত্যা, প্রাণীহিংসা বি. জীবজন্তু হত্যা করা।

প্রাণারাম

প্রাণারাম [ prāṇārāma ] বিণ. প্রাণে যে সুখ ও শান্তি দান করে, প্রাণ যে স্নিগ্ধ করে। [সং. প্রাণ + আরাম]।

প্রাঞ্জল

প্রাঞ্জল [ prāñjala ] বিণ. 1 সরল, সহজবোধ্য; 2 স্বচ্ছ, পরিষ্কার। [সং. প্র + √ অন্জ্ + অল]। প্রাঞ্জলতা বি. সরলতা, সহজবোধ্যতা; স্বচ্ছতা।

প্রাজ্ঞী

প্রাজ্ঞী বিণ. (স্ত্রী.) পণ্ডিতের বা জ্ঞানী ব্যক্তির পত্নী।

প্রাজ্ঞা

প্রাজ্ঞা বিণ. (স্ত্রী.) পণ্ডিতনারী, বিদুষী।

প্রাজ্ঞ

প্রাজ্ঞ [ prājña ] বিণ. পণ্ডিত, বিজ্ঞ, জ্ঞানী। [সং. প্রজ্ঞা + অ]। প্রাজ্ঞতা বি. পাণ্ডিত্য, বিজ্ঞতা। প্রাজ্ঞা বিণ. (স্ত্রী.) পণ্ডিতনারী, বিদুষী। প্রাজ্ঞী বিণ. (স্ত্রী.) পণ্ডিতের বা জ্ঞানী ব্যক্তির পত্নী।