প পরাধিকার পরাধিকার [ parādhi-kāra ] বি. 1 অপরের অধিকার, যেখানে নিজের অধিকার নেই (পরাধিকার চর্চা); 2 আনুগত্য, পরাধীনতা, অন্যের বাধ্যতা (এ দেশ আর কতকাল পরাধিকারে থাকবে)। [সং. পর3 + অধিকার]।
প পরাবর্তন পরাবর্তন [ parā-bartana ] বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 প্রতিফলন। [সং. পরা2 + √বৃত + অন]।
প পরাবর্ত পরাবর্ত [ parā-barta ] বি. 1 বিনিময়, বদল, একটির সঙ্গে অন্যটির পরস্পর বদল; 2 প্রত্যাবর্তন, ফিরে আসা। [সং. পরা2 + √বৃত + অ]।