পরামর্শ

পরামর্শ [ parā-marśa ] বি. 1 মন্ত্রণা, যুক্তি, আলোচনা (সকলে মিলে পরামর্শ করতে বসল); 2 উপদেশ, কর্তব্য সম্পর্কে অভিমত (এ ব্যাপারে তাঁর পরামর্শ নেওয়া দরকার)। [সং. পরা2 + √ মৃশ্ + অ]। পরামর্শ করা ক্রি. বি. (অন্যের সঙ্গে) মন্ত্রণা বা যুক্তি করা। পরামর্শ দেওয়া ক্রি. বি. কর্তব্য সম্পর্কে অন্য লোককে বুদ্ধি দেওয়া বা উপদেশ দেওয়া।

পরাভূত

পরাভূত বিণ. পরাজিত। স্ত্রী.পরাভূতা।

পরাভব

পরাভব [ parā-bhaba ] বি. পরাজয়, হার (শিষ্যের কাছে গুরুর পরাভব)। [সং. পরা2 + √ ভূ + অ]। পরাভূত বিণ. পরাজিত। স্ত্রী.পরাভূতা।

পরাবৃত্ত

পরাবৃত্ত [ parā-bṛtta ] বি. (জ্যামি.) শঙ্কু ও সমতলের পরস্পর ছেদন থেকে উত্পন্ন বক্ররেখাবিশেষ, hyperbola (বি. প.)। [সং. পরা2 + বৃত্ত]।

পরাবর্তিত

পরাবর্তিত [ parā-bartita ] বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত। [সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]।

পরায়ত্ত

পরায়ত্ত [ parāẏatta ] বিণ. পরের অধিকারভুক্ত বা অধীন (পরায়ত্ত ধন)। [সং. পর3 + আয়ত্ত]।

পরান্নজীবী

পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন।

পরান্ন

পরান্ন [ parānna ] বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ। [সং. পর3 + অন্ন]। পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন। পরান্নপুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট। পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।