পরার্থবাদ

পরার্থবাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।

পরার্থে

পরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)।

পরার্থপর

পরার্থপর বিণ. পরোপকারপরায়ণ। বি. পরার্থপরতা।

পরার্থ

পরার্থ [ parārtha ] বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। পরার্থপর বিণ. পরোপকারপরায়ণ। বি. পরার্থপরতা। পরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। পরার্থবাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।

পরায়ণ

পরায়ণ1 [ parāẏaṇa1 ] বি. 1 শ্রেষ্ঠ আশ্রয় বা অবলম্বন; 2 বিষ্ণু। [সং. পর (একমাত্র) + অয়ন]। পরায়ণ2 [ parāẏaṇa2 ] বিণ. 1 অত্যন্ত আসক্ত; 2 একনিষ্ঠ (কর্তব্য পরায়ণ)। [সং. পর (প্রধান) + অয়ন]। স্ত্রী. পরায়ণা।

পরামানিক

পরামানিক [ parā-mānika ] বি. নাপিত। [সং. প্রামাণিক]।

পরামর্ষ

পরামর্ষ [ parā-marṣa ] বি. 1 সহন, সহ্য করা; 2 ক্ষমা। [সং.পরা2 + √ মৃষ্ (=ক্ষমা) + অ]।

পরামর্শ দেওয়া

পরামর্শ দেওয়া ক্রি. বি. কর্তব্য সম্পর্কে অন্য লোককে বুদ্ধি দেওয়া বা উপদেশ দেওয়া।

পরামর্শ করা

পরামর্শ করা ক্রি. বি. (অন্যের সঙ্গে) মন্ত্রণা বা যুক্তি করা।