পরাস্ত

পরাস্ত [ parāsta ] বিণ. পরাজিত, পরাভূত, হেরে গেছে এমন (তাঁকে অস্ত্রযুদ্ধে পরাস্ত করা সম্ভব নয়)। [সং. পরা2 + √ অস্ + ত]।

পরিকল্পনা

পরিকল্পনা [ pari-kalpanā ] বি. 1 পরিচিন্তন, চিন্তা; 2 রচনাদির প্রণালী বা নকশা; plan; 3 কাজের প্রণালী বা নকশা সম্পর্কে চিন্তন বা উদ্ভাবন, planning. [সং. পরি + কল্পনা; পরি + √ কল্পি + অন + আ]। পরিকল্পনা আধিকারিক বি. পরিকল্পনা রচনাকারী সরকারি কর্মচারী, planning officer (স. প.)। পরিকল্পিত বিণ. 1 পরিকল্পনা করা হয়েছে এমন; 2 স্হিরীকৃত, সংকল্পিত (পূর্বপরিকল্পিত)।

পরিকল্পক

পরিকল্পক [ pari-kalpaka ] বি. পরিকল্পনাকারী, পরিকল্পনা রচনাকারী সরকারি আধিকারিক, planning officer. [সং. পরি + √ কল্পি + অক]।

পরিকর্ষ

পরিকর্ষ [ pari-karṣa ] বি. 1 আকর্ষণ; 2 উন্নতি। [সং. পরি+ √ কৃষ্ + অ]।

পরিকর্ম

পরিকর্ম [ pari-karma ] (-র্মন্) বি. প্রসাধন, সৌন্দর্যবর্ধন; সাজসজ্জা করা। [সং. পরি + কর্মন্]। পরিকর্মা (-র্মন্) বি. ভৃত্য, পরিচারক।

পরী

পরি2, (বর্জি.) পরী [ pari2, (barji.) parī ] বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]।

পরি

পরি1 [ pari1 ] সম্যক ব্যাপ্তি বিশিষ্টতা বিরোধ নিন্দা প্রভৃতি সূচক উপসর্গবিশেষ (পরিমাণ, পরিবাদ, পরিণাম)। [সং. √ পৃ + ই]। পরি2, (বর্জি.) পরী [ pari2, (barji.) parī ] বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]। ডানাকাটা পরি (আল.) নিখুঁত সুন্দরী নারী।

পরাহু

পরাহু [ parāhu ] বি. অপরাহ্ন; বিকালবেলা। [সং. পর3 +অহন্ + অ]।