পরিখ্যাত

পরিখ্যাত [ pari-khyāta ] বিণ. বিশেষভাবে প্রসিদ্ধ, সুবিখ্যাত। [সং. পরি + খ্যাত]।

পরিখা

পরিখা [ parikhā ] বি. শত্রুর আক্রমণ রোধের উদ্দেশ্যে দুর্গ, রাজধানী প্রভৃতির চারদিকে নির্মিত খাত, গড়খাই। [সং. পরি + √ খন্ + অ + আ]।

পরিঘ

পরিঘ [ parigha ] বি. 1 মুদ্গরজাতীয় প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ; 2 অর্গল বা হুড়কো। [সং. পরি + √ হন্ + অ]।

পরিগ্রাহক

পরিগ্রাহক বি. পরিগ্রহকারী। স্ত্রী. পরিগ্রাহিকা।

পরিগৃহীত

পরিগৃহীত বিণ. 1 গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন; 2 ধারণ বা পরিধান করা হয়েছে এমন।

পরিগ্রহ

পরিগ্রহ [ pari-graha ] বি. 1 বিশেষভাবে গ্রহণ বা স্বীকার (দারপরিগ্রহ); 2 ধারণ (মানবরূপ পরিগ্রহ); 3 পরিধান (নববেশ পরিগ্রহ); 4 (বিরল) পত্নী (অপরিগ্রহ)। [সং. পরি + √ গ্রহ্ + অ]। পরিগৃহীত বিণ. 1 গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন; 2 ধারণ বা পরিধান করা হয়েছে এমন। পরিগ্রাহক বি. পরিগ্রহকারী। স্ত্রী. পরি-গ্রাহিকা।

পরিকীর্তিত

পরিকীর্তিত বিণ. বিশেষভাবে কথিত বা প্রশংসিত (এই গ্রন্হে তাঁর গুণ পরিকীর্তিত হয়েছে)।

পরিকর্তা

পরিকর্তা [ pari-kartā ] (-র্তৃ) বি. জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহের পুরোহিত। [সং. পরি + কর্তা]।

পরিকর

পরিকর [ pari-kara ] বি. 1 কটিবন্ধ (বদ্ধপরিকর); 2 সহচর, সহকারী; 3 পরিজন (পরিকরসহ সভায় এলেন)। [সং. পরি + √ কৃ + অ]।