পরিচয়

পরিচয় [ pari-caẏa ] বি. 1 আলাপ, জানাশোনা (তার সঙ্গে আমার পরিচয় আছে); 2 নামধাম বংশ প্রভৃতির বিবরণ (লোকটির পরিচয় জানি না); 3 অভিজ্ঞতা (পর্বতারোহণের কষ্ট সম্বন্ধে আমার যথেষ্ট পরিচয় আছে); 4 চিহ্ন অভিজ্ঞান, নিদর্শন (ভদ্রতার পরিচয়); 5 প্রণয়, ভালোবাসা (‘নবপরিচয় কালিয়া বঁধুর সনে’: চণ্ডী)। [সং. পরি + √ চি + অ]। পরিচয়পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র।

পরিঘাতন

পরিঘাত, পরিঘাতন [ pari-ghāta, pari-ghātana ] বি. 1 পরিঘ; 2 হনন, হত্যা; 3 মারাত্মক আঘাত। [সং. পরি + √ হন্ + ণিচ্ + অ, অন]।

পরিঘাত

পরিঘাত, পরিঘাতন [ pari-ghāta, pari-ghātana ] বি. 1 পরিঘ; 2 হনন, হত্যা; 3 মারাত্মক আঘাত। [সং. পরি + √ হন্ + ণিচ্ + অ, অন]।

পরিগম

পরিগম [ pari-gama ] বি. পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ, প্রতিবেশ, environment (বি. প.)। [সং. পরি + √ গম্ + অ]।

পরিগত

পরিগত [ pari-gata ] বিণ. 1 বিশেষভাবে জ্ঞাত; 2 বিশেষভাবে প্রাপ্ত; 3 বিস্তৃত, ব্যাপ্ত। [সং. পরি + √ গম্ + ত]।

পরিগণিত

পরিগণিত বিণ. 1 বিশেষভাবে গণনা করা হয়েছে এমন; 2 বিবেচিত (তিনি সাধু ব্যক্তি বলে পরিগণিত)। স্ত্রী. পরিগণিতা।

পরিগণনা

পরিগণন, পরিগণনা [ pari-gaṇana, pari-gaṇanā ] বি. বিশেষভাবে গণনা। [সং. পরি + গণন, গণনা]। পরিগণিত বিণ. 1 বিশেষভাবে গণনা করা হয়েছে এমন; 2 বিবেচিত (তিনি সাধু ব্যক্তি বলে পরিগণিত)। স্ত্রী. পরিগণিতা।

পরিগণন

পরিগণন, পরিগণনা [ pari-gaṇana, pari-gaṇanā ] বি. বিশেষভাবে গণনা। [সং. পরি + গণন, গণনা]। পরিগণিত বিণ. 1 বিশেষভাবে গণনা করা হয়েছে এমন; 2 বিবেচিত (তিনি সাধু ব্যক্তি বলে পরিগণিত)। স্ত্রী. পরিগণিতা।