পরিচালক

পরিচালক [ pari-cālaka ] বিণ. বি. 1 পরিচালনাকারী, manager (স.প.); 2 নির্দেশক, নাটকাদির নির্দেশক, director; 3 ট্রাম বাস প্রভৃতির কনডাক্টর, conductor (স.প.); 4 অধ্যক্ষ, অধিনায়ক (তিনিই এই কর্মকাণ্ডের পরিচালক); 5 সঞ্চালনকারী। [সং. পরি + √ চল্ + ণিচ্ + অক]। স্ত্রী. পরিচালিকা।

পরিচারক

পরিচারক [ pari-cāraka ] বি. 1 ভৃত্য; 2 সেবক। [সং. পরি + √ চর্ + অক]। স্ত্রী. পরিচারিকা।

পরিচায়ক

পরিচায়ক [ pari-cāẏaka ] বিণ. 1 জ্ঞাপক, সূচক, প্রতীক (দূর্বলতার পরিচায়ক, মহত্ত্বের পরিচায়ক); 2 পরিচয়দানকারী (পথপরিচায়ক)। [সং. পরি + √ চি + অক]। স্ত্রী. পরিচায়িকা।

পরিচলন

পরিচলন [ pari-calana ] বি. 1 সঞ্চালন, এক স্হান থেকে অন্য স্হানে গমনাগমন; 2 (বিজ্ঞা.) বায়ব ও তরল পদার্থের প্রবাহের সঙ্গে তাপ ও তড়িতের সঞ্চলন, convection (বি. প.)। [সং. পরি + √ চল্ + অন]।

পরিচর্যা

পরিচর্যা [ pari-caryā ] বি. 1 সেবা; শুশ্রূষা (রোগীর পরিচর্যা); 2 পূজা (দেবপরিচর্যা)। [সং. পরি + √ চর্ + য + আ]।

পরিচরণ

পরিচরণ [ pari-caraṇa ] বি. 1 সেবা; 2 পরিচর্যা। [সং. পরি +√ চর্ + অন]।

পরিচর

পরিচর [ pari-cara ] বি. অনুচর; ভৃত্য। [সং. পরি + √ চর্ + অ]।

পরিচয়পত্র

পরিচয়পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র।