পরিচ্ছদ

পরিচ্ছদ [ paricchada ] বি. 1 আচ্ছাদন, যা দিয়ে ঢাকা হয়; 2 পোশাক, পরনের জামাকাপড়। [সং. পরি + √ ছদ্ + ণিচ্ + অ]।

পরিচেয়

পরিচেয় [ pari-cēẏa ] বিণ. পরিচয়ের যোগ্য। [সং. পরি + √ চি + য]।

পরিচিন্তন

পরিচিন্তন [ pari-cintana ] বি. 1 বিশেষভাবে চিন্তা; মনন; 2 পরিকল্পনা। [সং. পরি + চিন্তন]। পরিচিন্তিত বিণ. বিশেষভাবে চিন্তিত; পরিকল্পিত।

পরিচিত

পরিচিত [ pari-cita ] বিণ. 1 পরিচয় জানা আছে এমন (লোকটি কারও পরিচিত নয়); 2 চেনা বা জানা, জ্ঞাত (পরিচিত বিষয়); 3 অভ্যস্ত (এই পরিবেশের সঙ্গে আমি পরিচিত)। [সং. পরি + √ চি + ত]। স্ত্রী. পরিচিতা। পরিচিতি বি. পরিচয়।

পরিচালিত

পরিচালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন।

পরিচালনা

পরিচালন, পরিচালনা [ pari-cālana, pari-cālanā ] বি. 1 কার্যনির্বাহ; 2 শাসনকার্য, শাসন, administration (স.প.); 3 নিয়ন্ত্রণ; 4 অধ্যক্ষতা; 5 চলচ্চিত্র, নাটকাভিনয় ইত্যাদির নির্দেশনা; 6 সঞ্চালন। [সং. পরি + √ চল্ + ণিচ্ + অন, আ]। পরিচালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন।

পরিচালন