প্রাতঃসন্ধ্যা

প্রাতঃসন্ধ্যা বি. 1 প্রত্যুষ রাত্রি ও প্রভাতের সন্ধিকাল; 2 সকালবেলায় করণীয় সন্ধ্যাআহ্নিক, জপ-তপ।

প্রাতঃস্মরণীয়

প্রাতঃস্মরণীয় বিণ. প্রভাতে নিদ্রাভঙ্গের সঙ্গেসঙ্গেই স্মরণীয় অর্থাত্ অত্যন্ত পুণ্যকীর্তি (প্রাতঃস্মরণীয় মহাপুরুষ)।

প্রাদিসমাস

প্রাদিসমাস বি. উপসর্গযোগে নিষ্পন্ন তত্পুরুষ সমাসবিশেষ-যেমন প্রভাব, পরিপুষ্ট বিচ্যুতি।

প্রাদি

প্রাদি [ prādi ] বি. প্র পরা অপ সম নি ইত্যাদি ধাতুর কুড়িটি উপসর্গ। [সং. প্র + আদি]। প্রাদিসমাস বি. উপসর্গযোগে নিষ্পন্ন তত্পুরুষ সমাসবিশেষ-যেমন প্রভাব, পরিপুষ্ট বিচ্যুতি।

প্রাত্যহিকী

প্রাত্যহিকী স্ত্রী. প্রাত্যহিক [ prātyahika ] বিণ. 1 দৈনিক, রোজ প্রকাশিত হয় এমন (প্রাত্যহিক সংবাদপত্র); 2 প্রতিদিন ঘটে বা পালন করতে হয় এমন (প্রাত্যহিক কর্তব্য, প্রাত্যহিক কর্ম)। [সং. প্রত্যহ + ইক]।

প্রাণীবিদ্যা

প্রাণীতত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, প্রাণীবিদ্যা, (বর্জি.) প্রাণিবিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology.

প্রাণীতত্ত্ব

প্রাণীতত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, প্রাণীবিদ্যা, (বর্জি.) প্রাণিবিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology.

প্রাণীজগৎ

প্রাণীজগৎ, (বর্জি.) প্রাণি-জগত্ বি. জীবজগত্, সমস্ত প্রাণী।