পরিণাম

পরিণাম [ pari-ṇāma ] বি. 1 শেষ অবস্হা বা দশা, পরিণতি, ফলাফল (এর পরিণাম কী ভালো হবে?); 2 অবস্হান্তরপ্রাপ্তি; 3 আখের, ভবিষ্যত্। [সং. পরি + √ নম্ + অ]। পরিণামদর্শিতা বি. পরিণামে বা ভবিষ্যতে কী ঘটবে তা বুঝতে পারা বা বোঝার ক্ষমতা। পরিণামদর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী, পরিণাম বুঝতে পারে এমন।

পরিণয়ন

পরিণয়, পরিণয়ন [ pari-ṇaẏa, pari-ṇaẏana ] বি. বিবাহ (শুভ পরিণয়)। [সং. পরি + √ নী+ অ, অন]।

পরিণয়

পরিণয়, পরিণয়ন [ pari-ṇaẏa, pari-ṇaẏana ] বি. বিবাহ (শুভ পরিণয়)। [সং. পরি + √ নী+ অ, অন]।

পরিণদ্ধ

পরিণদ্ধ [ pari-ṇaddha ] বিণ. 1 সম্বদ্ধ, দৃঢ়ভাবে যুক্ত; 2 পরিবেষ্টিত; 3 বিস্তৃত, ব্যাপ্ত। [সং. পরি + √ নহ্ + ত]।

পরিণতি

পরিণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)।

পরিণত

পরিণত [ pari-ṇata ] বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরিণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)।

পরিজ্ঞান

পরিজ্ঞান [ pari-jñāna ] বি. 1 সম্যক জ্ঞান বা পরিচয়; 2 অন্তর্দৃষ্টি, insight (বি.প.)। [সং. পরি + জ্ঞান]।

পরিজ্ঞাত

পরিজ্ঞাত [ pari-jñāta ] বিণ. বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। [সং. পরি + জ্ঞাত]।

পরিজন

পরিজন [ pari-jana ] বি. 1 পরিবারের লোক; 2 পোষ্য ব্যক্তি; 3 স্বজন, আত্মীয় (পরিবারপরিজন); 4 পরিচারক, ভৃত্য। [সং. পরি + জন]।

পরিচ্ছন্ন

পরিচ্ছন্ন [ paricchanna ] বিণ. 1 পরিষ্কার, অমলিন (পরিচ্ছন্ন জামাকাপড়); 2 গোছানো, ফিটফাট (সবসময় ঘরদোর পরিচ্ছন্ন রাখে); 3 দুর্নীতিমুক্ত (পরিচ্ছন্ন প্রশাসন)। [সং. পরি + √ ছদ্ + ত]। বি. পরিচ্ছন্নতা।