প পরিতৃপ্ত পরিতৃপ্ত [ pari-tṛpta ] বিণ. অতিশয় বা সম্পূর্ণরূপে তৃপ্ত (পরিতৃপ্ত অন্তর)। [সং.পরি + তৃপ্ত]। পরিতৃপ্তি বি. গভীর বা পূর্ণ তৃপ্তি (ক্ষুধায় পরিতৃপ্তি)।
প পরিতুষ্ট পরিতুষ্ট [ pari-tuṣṭa ] বিণ. অতিশয় তৃপ্ত বা আনন্দিত, অতি খুশি। [সং. পরি + তুষ্ঠ]। স্ত্রী. পরিতুষ্টা। পরিতুষ্টি বি. গভীর তৃপ্তি, গভীর আনন্দ, পরিতোষ।
প পরিতাপ পরিতাপ [ pari-tāpa ] বি. 1 বিশেষ দুঃখ, মনস্তাপ বা খেদ; 2 আফশোস (বড়োই পরিতাপের বিষয়)। [সং. পরি + তাপ]।
প পরিচ্ছেদ পরিচ্ছেদ [ paricchēda ] বি. 1 অংশ (হাড়ের পরিচ্ছেদ, গাছের কাণ্ডের পরিচ্ছেদ); 2 বইয়ের অধ্যায়; 3 সীমা, অবধি (প্রাণান্তকর পরিচ্ছেদ); 4 নির্ণয়, নির্ধারণ। [সং. পরি + √ ছিদ্ + অ]।
প পরিচ্ছিন্ন পরিচ্ছিন্ন [ paricchinna ] বিণ. 1 বিভক্ত; 2 বিছিন্ন; 3 সীমাবদ্ধ; 4 পরিচিত। [সং. পরি + জ্ঞাত]।