প্রাপ্তি
প্রাপ্তি [ prāpti ] বি. 1 পাওয়া; 2 লাভ, আয়, উপার্জন (এতে পরিশ্রম যেমন আছে, প্রাপ্তিও তেমনই আছে); 3 অষ্টসিদ্ধির অন্যতম, সর্বত্র যাবার ক্ষমতা। [সং. প্র + √ আপ্ + তি]। প্রাপ্তিযোগ বি. পাওয়ার ভাগ্য; অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া। প্রাপ্তিসংবাদ বি. চিঠিপত্রাদি বা অন্য কিছু পাওয়া গেছে এই খবর। প্রাপ্তিস্হান বি. যেখানে কোনোকিছু পাওয়া যায় সেই স্হান। প্রাপ্তিস্বীকার বি. পাওয়া গেছে এই কথা স্বীকার।
প্রাত্যহিক
প্রাত্যহিক [ prātyahika ] বিণ. 1 দৈনিক, রোজ প্রকাশিত হয় এমন (প্রাত্যহিক সংবাদপত্র); 2 প্রতিদিন ঘটে বা পালন করতে হয় এমন (প্রাত্যহিক কর্তব্য, প্রাত্যহিক কর্ম)। [সং. প্রত্যহ + ইক]। স্ত্রী. প্রাত্যহিকী।
প্রাতিহারিক
প্রাতিহার, প্রাতিহারক, প্রাতিহারিক [ prāti-hāra, prāti-hāraka, prāti-hārika ] বি. 1 প্রতিহারীর বা দৌবারিকের কাজ; 2 বাজিকর, ঐন্দ্রজালিক। ☐ বিণ. মায়াবী। [সং. প্রতিহার + অ, ক, ইক]।
প্রাতিহারক
প্রাতিহার, প্রাতিহারক, প্রাতিহারিক [ prāti-hāra, prāti-hāraka, prāti-hārika ] বি. 1 প্রতিহারীর বা দৌবারিকের কাজ; 2 বাজিকর, ঐন্দ্রজালিক। ☐ বিণ. মায়াবী। [সং. প্রতিহার + অ, ক, ইক]।