পরিশোধন

পরিশোধন [ pari-śōdhana ] বি. 1 সম্যক শোধন বা পরিষ্করণ; 2 ভালভাবে ধোয়া-মোছা করা। [সং. পরি + শোধন]। পরিশোধ্য বিণ. পুরোপুরি শোধ করা হয়েছে এমন; ভালোভাবে শোধিত বা পরিষ্কৃত।

পরিশোধনীয়

পরিশোধনীয়, পরিশোধ্য বিণ. পরিশোধের যোগ্য, পরিশোধ করতে হবে বা করা উচিত এমন।

পরিশোধ

পরিশোধ [ pari-śōdha ] বি. 1 প্রত্যর্পণ, ফিরিয়ে দেওয়া; 2 ঋণ শোধ (ঋণ পরিশোধ)। [সং. পরি + শোধ]। পরিশোধনীয়, পরিশোধ্য বিণ. পরিশোধের যোগ্য, পরিশোধ করতে হবে বা করা উচিত এমন।

পরিশেষ

পরিশেষ [ pari-śēṣa ] বি. 1 অবশেষ; 2 শেষকাল (পরিশেষে তিনি দেশত্যাগ করলেন); 3 উপসংহার, শেষাংশ (নাটকের পরিশেষ বিয়োগান্ত)। ☐ বিণ. অবশিষ্ট। [সং. পরি + শেষ]।

পরিশুষ্ক

পরিশুষ্ক [ pari-śuṣka ] বিণ. অতিশয় শুষ্ক, একেবারে শুষ্ক। [সং. পরি + শুষ্ক]। বি. পরিশুষ্কতা।

পরিশুদ্ধ

পরিশুদ্ধ [ pari-śuddha ] বিণ. বিশেষভাবে পরিষ্কৃত শোধিত বা পবিত্রীকৃত। [সং. পরি + শুদ্ধ]। বি. পরিশুদ্ধতা, পরিশুদ্ধি।

পরিশীলিত

পরিশীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)।