প্রাপ্তবয়স্ক

প্রাপ্তবয়স্ক বিণ. পূর্ণ বয়স পেয়েছে এমন, বয়ঃপ্রাপ্ত, পূর্ণবয়স্ক; সাবালক।

প্রাপ্তকাল

প্রাপ্তকাল বি. যার সময় হয়েছে; মুমূর্ষু, মৃত্যুমুখী।

প্রাপ্ত

প্রাপ্ত [ prāpta ] বিণ. পাওয়া গেছে এমন, লব্ধ (প্রাপ্তকাল, প্রাপ্তধন)। [সং. প্র + √ আপ্ + ত]। প্রাপ্তকাল বি. যার সময় হয়েছে; মুমূর্ষু, মৃত্যুমুখী। প্রাপ্তবয়স্ক বিণ. পূর্ণ বয়স পেয়েছে এমন, বয়ঃপ্রাপ্ত, পূর্ণবয়স্ক; সাবালক। প্রাপ্তব্য বিণ. প্রাপ্য, পাওয়া উচিত এমন। প্রাপ্তব্যবহার বিণ. বিষয়কর্ম করার উপযুক্ত বয়স হয়েছে এমন, সাবালোক। প্রাপ্তযৌবন বিণ. যৌবন লাভ করেছে এমন, পূর্ণবয়স্ক। স্ত্রী. প্রাপ্তযৌবনা।

প্রান্তীয়

প্রান্তিক, প্রান্তীয় [ prāntika, prāntīẏa ] বিণ. 1 প্রান্তবর্তী; 2 প্রান্তসম্বন্ধীয়; 3 পরস্পর সম্পর্কযুক্ত দুই শ্রেণির প্রান্তে বা সীমায় অবস্হিত (প্রান্তিক চাষি)। [সং. প্রান্ত + ইক, ঈয়]।

প্রান্তিক

প্রান্তিক, প্রান্তীয় [ prāntika, prāntīẏa ] বিণ. 1 প্রান্তবর্তী; 2 প্রান্তসম্বন্ধীয়; 3 পরস্পর সম্পর্কযুক্ত দুই শ্রেণির প্রান্তে বা সীমায় অবস্হিত (প্রান্তিক চাষি)। [সং. প্রান্ত + ইক, ঈয়]।

প্রাদেশিকতা

প্রাদেশিকতা বি. 1 প্রাদেশিক বৈশিষ্ট্য; 2 ভাষার প্রাদেশিক বিকার; 3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ।

প্রাদুর্ভূত

প্রাদুর্ভূত বিণ. আবির্ভূত; প্রকাশিত; (বাং.) প্রবলভাবে বা ব্যাপকভাবে আবির্ভূত।

প্রাদুর্ভাব

প্রাদুর্ভাব [ prādurbhāba ] বি. 1 আবির্ভাব, আকস্মিক বা প্রথম প্রকাশ (ঋতুর প্রাদুর্ভাব); 2 (বাং.) (মন্দার্থে) ভীতিকর প্রকাশ; 3 ব্যাপক বা বহুল আবির্ভাব; 4 ভীতিকর আধিক্য (রোগের প্রাদুর্ভাব, মশার প্রাদুর্ভাব)। [সং. প্রাদুস্ + √ ভূ + অ]। প্রাদুর্ভূত বিণ. আবির্ভূত; প্রকাশিত; (বাং.) প্রবলভাবে বা ব্যাপকভাবে আবির্ভূত।