পর্বত

পর্বত [ parbata ] বি. ভূপৃষ্ঠ থেকে বহু উঁচু ও বহুদূর বিস্তৃত শিখরবিশিষ্ট ভূভাগ, পাহাড়, গিরি, শৈল। [সং. √ পর্ব্ + অত]। পর্বতগহ্বর বি. পর্বতের মধ্যস্হ গুহা বা কন্দর। পর্বতজাত বিণ. পর্বতে উত্পন্ন। পর্বতপতি বি. হিমালয়। পর্বতপ্রমাণ বিণ. পর্বতের মতো উঁচু বা বিশাল (পর্বতপ্রমাণ অভিযোগ)। পর্বতসংকুল বিণ. (প্রচুর) পর্বত আছে এমন (পর্বতসংকুল দেশ)। পর্বতারোহী (-হিন্) বি. বিণ. পর্বতে আরোহণ করে এমন, পাহাড়ে ওঠে এমন। (অপ্র.) পর্বতীয়, (অপ্র.) পার্বত, (অপ্র.) পার্বতীয়, পার্বত্য বিণ. 1 পর্বতসম্বন্ধীয়; 2 পর্বতে জাত বা উত্পন্ন (পার্বত্য উদ্ভিদ); 3 পর্বতে বাসকারী (পার্বত্য উপজাতি)।

পর্বমধ্য

পর্বমধ্য বি. (উদ্ভি.) দুই পর্বের মধ্যবর্তী অংশ, পাব, internode (বি.প.)।

পর্যঙ্কবন্ধ

পর্যঙ্কবন্ধ বি. যোগশাস্ত্রমতে বিশেষ ভঙ্গিতে উপবেশন, বীরাসন।

পর্যঙ্ক

পর্যঙ্ক [ paryaṅka ] বি. 1 পালঙ্ক, মূল্যবান খাট; 2 (ভূগো.)নদীর অববাহিকা, basin (বি.প.)। [সং. + পরি + অঙ্ক]। পর্যঙ্কবন্ধ বি. যোগশাস্ত্রমতে বিশেষ ভঙ্গিতে উপবেশন, বীরাসন।

পর্বাহ

পর্বাহ [ parbāha ] বি. উত্সব বা পরবের দিন। [সং. পর্ব + অহন্]।

পর্বাস্ফোট

পর্বাস্ফোট [ parbāsphōṭa ] বি. আঙুল মটকানো, আঙুল ফোটানো। [সং. পর্ব (গাঁট) + আস্ফোট]।

পার্শ্ব

পার্শ্ব [ pārśba ] বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)। [সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]। পার্শ্বচর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর। স্ত্রী. পার্শ্বচরী। পার্শ্বচরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র। পার্শ্বদেশ বি. পাশ, ধার, প্রান্ত। পার্শ্বপরিবর্তন বি. পাশ ফেরা। পার্শ্ববর্তী (-র্তিন্), পার্শ্বস্হ বিণ. পাশে অবস্হিত। স্ত্রী. পার্শ্ববর্তিনী।

পর্বতারোহী

পর্বতারোহী (-হিন্) বি. বিণ. পর্বতে আরোহণ করে এমন, পাহাড়ে ওঠে এমন।

পর্বতসংকুল

পর্বতসংকুল বিণ. (প্রচুর) পর্বত আছে এমন (পর্বতসংকুল দেশ)।

পর্বতপ্রমাণ

পর্বতপ্রমাণ বিণ. পর্বতের মতো উঁচু বা বিশাল (পর্বতপ্রমাণ অভিযোগ)।