পর্যুদস্ত

পর্যুদস্ত [ paryudasta ] বিণ. 1 সম্পূর্ণ পরাজিত বা নিবারিত বা নিষিদ্ধ; 2 অভিভূত। [সং. পরি + উদ্ + √ অস্ + ত]। পর্যুদাস বি. 1 পূর্ণ পরাজয়; 2 সম্পূর্ণ নিষেধ বা নিবারণ; 3 নিয়মের ব্যতিক্রম।

পর্যাস

পর্যাস [ paryāsa ] বি. 1 ওলটপালট, ব্যাপক পরিবর্তন; 2 ক্রমভঙ্গ, বিপর্যাস; 3 বিপর্যয়; 4 হনন, বিনাশ। [সং. পরি + √ অস্ + অ]।

পর্যালোচিত

পর্যালোচিত বিণ. পর্যালোচনা করা হয়েছে এমন; সম্যক আলোচিত; সমীক্ষা করা হয়েছে এমন।

পর্যালোচন

পর্যালোচনা, পর্যালোচন [ paryālōcanā, paryālōcana ] বি. সম্যক আলোচনা অনুশীলন বা বিচার (শাস্ত্র পর্যালোচনা)। [সং. পরি + আলোচনা]। পর্যালোচিত বিণ. পর্যালোচনা করা হয়েছে এমন; সম্যক আলোচিত; সমীক্ষা করা হয়েছে এমন।

পর্যালোচনা

পর্যালোচনা, পর্যালোচন [ paryālōcanā, paryālōcana ] বি. সম্যক আলোচনা অনুশীলন বা বিচার (শাস্ত্র পর্যালোচনা)। [সং. পরি + আলোচনা]। পর্যালোচিত বিণ. পর্যালোচনা করা হয়েছে এমন; সম্যক আলোচিত; সমীক্ষা করা হয়েছে এমন।

পর্যায়ক্রমে

পর্যায়ক্রমে ক্রি-বিণ. পর্যায় অনুসারে; ক্রম অনুসারে; পরপর।

পর্যায়

পর্যায় [ paryāẏa ] বি. 1 ক্রম, পালা, আনুপূর্ব্য (পর্যায়ক্রমে ঘটা); 2 অবস্হা, ক্রম (ব্যাপারটা কোন পর্যায়ে আছে?); 3 বংশের প্রবর্তক থেকে পুরুষ-পরম্পরাগত সংখ্যা, generation; 4 সমানার্থবোধক শব্দ (একই পর্যায়ভুক্ত শব্দ); 5 (বিজ্ঞা.) নির্দিষ্টপরিমাণ কাল; 6 গ্রহাদির আবর্তনকাল, period (বি.প.)। [সং. পরি + √ ই + অ]। পর্যায়ক্রমে ক্রি-বিণ. পর্যায় অনুসারে; ক্রম অনুসারে; পরপর। পর্যায়শব্দ বি. একই শ্রেণিভুক্ত শব্দ।

পর্যাবৃত্ত

পর্যাবৃত্ত [ paryābṛtta ] বিণ. (বিজ্ঞা.) পর্যায় অনুসারে ঘটে এমন, periodic (বি.প.); নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে এমন। [< সং. পর্যায় + বৃত্ত]। পর্যাবৃত্তি বি. পর্যায় অনুসারে ঘটা, periodicity (বি.প.)।