প্রার্থয়িতব্য

প্রার্থনীয়, প্রার্থয়িতব্য বিণ. প্রার্থনার যোগ্য; যাচনীয়, বাঞ্ছনীয়।

প্রার্থনীয়

প্রার্থনীয়, প্রার্থয়ি-তব্য বিণ. প্রার্থনার যোগ্য; যাচনীয়, বাঞ্ছনীয়।

প্রার্থিত

প্রার্থিত বিণ. যা প্রার্থনা করা হয়েছে, যাচিত।

প্রার্থনা

প্রার্থন, প্রার্থনা [ prārthana, prārthanā ] বি. আবেদন, যাচ্ঞা; দেবতা বা ঈশ্বরের কাছে আবেদন বা যাচ্ঞা। [সং. প্র + √ অর্থ্ + অন, + আ]। প্রার্থনীয়, প্রার্থয়ি-তব্য বিণ. প্রার্থনার যোগ্য; যাচনীয়, বাঞ্ছনীয়। প্রার্থয়িতা (-র্তৃ), প্রার্থী (-র্থিন্) বিণ. প্রার্থনাকারী, যাচক। স্ত্রী. প্রার্থিনী। প্রার্থিত বিণ. যা প্রার্থনা করা হয়েছে, যাচিত।

প্রার্থন

প্রারব্ধ

প্রারব্ধ [ prārabdha ] বিণ. আরব্ধ বা শুরু হয়েছে এমন (প্রারব্ধ কর্ম)। ☐ বি. 1 (বিরল) অদৃষ্ট, ভাগ্য; 2 পূর্বজন্মার্জিত কর্মফল (ভোগের দ্বারা প্রারব্ধের ক্ষয়)। [সং. প্র + আরব্ধ]।

প্রায়োপবেশন

প্রায়োপবেশ, প্রায়োপবেশন [ prāẏōpa-bēśa, prāẏōpa-bēśana ] বি. মৃত্যু-কামনায় উপবাসী থেকে উপবেশন। [সং. প্রায়3 + উপবেশ, উপবেশন]। প্রায়োপবিষ্ট বিণ. প্রায়োপবেশন করেছে এমন।

প্রিয়

প্রিয় [ priẏa ] বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ (‘শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়’: রবীন্দ্র); 3 স্বামী। ☐ বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। প্রিয়ংকর, প্রিয়কারক, প্রিয়কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। প্রিয়ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. প্রিয়ংবদা। প্রিয়ঙ্গু বি. শ্যামলতা। প্রিয়চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। প্রিয়জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। প্রিয়তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. প্রিয়তমা। প্রিয়দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। প্রিয়দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে।...