পাদশৈল

পাদশৈল বি. বৃহত্ পর্বতের নিম্নস্হ ক্ষুদ্র পর্বত।

পাদা

পাদা ক্রি. (অশি.) পায়ুপথ দিয়ে বায়ু নিঃসরণ করা।

পাতী

-পাতী [ -pātī ] (-তিন্) বিণ. (সমাসে উত্তরপদ হিসাবে); 1 পতনশীল (‘অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতী’: মধু.); 2 স্হিত (অন্তঃপাতী); 3 (উদ্ভি.) শীতকালে পাতা ঝরায় এমন, পর্ণমোচী, deciduous (বি. প.)। [সং. √ পত্ + ইন্]।

পাতিহাঁস

পাতিলেবু, পাতিহাঁস [ pātilēbu, pātihām̐sa ] দ্র পাতি4।

পাতিলেবু

পাতিলেবু, পাতিহাঁস [ pātilēbu, pātihām̐sa ] দ্র পাতি4।

পাথরকুচি

পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ।

পাথর

পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)। [সং. প্রস্তর]। পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ। পাথরচাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না। পাথরচুন দ্র চুন। পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।