পাদরি

পাদরি, পাদ্রি [ pādari, pādri ] বি. খ্রিস্টান পুরোহিত বা ধর্মপ্রচারক। [পো. padre]।

পাদচার

পাদচারণ, পাদচারণা, পাদচার বি. পায়চারি।

পানমরা

পান-মরা বি. মিশ্রিত খাদের জন্য গহনার স্বর্ণাদির হ্রাসপ্রাপ্ত ওজন।

পাদপ

পাদপ বি. (পা অর্থাত্ মূলদ্বারা পান করে বলে) গাছ।

পাদপদ্ম

পাদপদ্ম বি. পদ্মের মতো কোমল বা সুন্দর পা।

পাদপীঠ

পাদপীঠ বি. পা রাখার স্হান, পিঁড়ি, টুল প্রভৃতি (‘কর্দমে মিলে বা পাদপীঠ’: সু. দ.)।