প পানি পানি [ pāni ] বি. জল। [হি. পানি < সং. পানীয়]। পানিকোটি বি. জলচর পাখিবিশেষ, পানকৌড়ি। পানিপাঁড়ে বি. পানীয় জল বিতরণের কাজে নিযুক্ত পশ্চিমা ব্রাহ্মণ। পানিফল, পান-ফল বি. সবুজ রঙের ছোটো জলজ ফলবিশেষ। পানিবসন্ত, পান-বসন্ত বি. জলবসন্ত, গুটিকা রোগবিশেষ।
প পানাসক্ত পানাসক্ত [ pānāsakta ] বিণ. সুরাপানে আসক্ত, মদ্যপ। [সং. পান + আসক্ত]। পানাসক্তি বি. সুরাপানে আসক্তি।
প পানকৌড়ি পানকৌড়ি [ pāna-kauḍ়i ] বি. জলে বিচরণকারী কালো রঙের মাছশিকারি পাখিবিশেষ, জলবায়স। [হি. পানি + সং. কুক্কুটী]।
প পানুই পানই, পানুই [ pāni, pānui ] বি. (প্রা. বাং.) পাদুকা, খড়ম (‘বাঁধা পানই হাতে লইও’: যাদবেন্দ্র)। [সং. উপানহ্]।
প পানই পানই, পানুই [ pāni, pānui ] বি. (প্রা. বাং.) পাদুকা, খড়ম (‘বাঁধা পানই হাতে লইও’: যাদবেন্দ্র)। [সং. উপানহ্]।