প্রেক্ষণ

প্রেক্ষণ [ prēkṣaṇa ] বি. 1 দর্শন, দৃষ্টি; 2 চক্ষু। [সং. প্র + √ ঈক্ষ্ + অন]। প্রেক্ষণীয় বিণ. 1 দেখার যোগ্য; পর্যবেক্ষণীয়; 2 বিশেষভাবে বা সম্যক দর্শনীয়।

প্রেক্ষিকা

প্রেক্ষিকা স্ত্রী. প্রেক্ষক [ prēkṣaka ] বিণ. দর্শক, দর্শনকারী। [সং. প্র + √ ঈক্ষ্ + অক]।

প্রীতিভোজন

প্রীতিভোজ, প্রীতিভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ।

প্রীতিভোজ

প্রীতিভোজ, প্রীতিভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ।

প্রীতিসম্ভাষণ

প্রীতিসম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন।

প্রিয়দর্শিনী

প্রিয়দর্শিনী বিণ. স্ত্রী. প্রিয়দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। ☐ বি. সম্রাট অশোক।