প্রেমবান

প্রেমবান বিণ. প্রেমময়। স্ত্রী. প্রেমবতী।

প্রেমানন্দ

প্রেমানন্দ বি. 1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম; 2 ভালোবাসা-জনিত আনন্দ।

প্রেমিকা

প্রেমিকা স্ত্রী. প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)।

প্রেমিক

প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)। স্ত্রী. প্রেমিকা।

প্রেমী

প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত।

প্রেম

প্রেম [ prēma ] বি. 1 ভালোবাসা, প্রণয়, অনুরাগ (‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’: রবীন্দ্র); 2 প্রীতি, স্নেহ (‘যদি প্রেম দিলে না প্রাণে’: রবীন্দ্র); 3 ভক্তি (ভগবত্প্রেম, দেশপ্রেম)। [সং. প্রিয় + ইমন্]। প্রেমপত্র বি. প্রণয়ী বা প্রণয়িনীর চিঠি। প্রেমপাত্র বি. ভালোবাসার জন বা ভালোবাসার পাত্র। প্রেমবান বিণ. প্রেমময়। স্ত্রী. প্রেমবতী। প্রেমানন্দ বি. 1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম; 2 ভালোবাসা-জনিত আনন্দ। প্রেমাবতার বি. জীবে প্রেমের অবতার চৈতন্যদেব। প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)। স্ত্রী. প্রেমিকা। প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত।

প্রেতক্রিয়া

প্রেতকর্ম, প্রেতকার্য, প্রেতকৃত্য, প্রেতক্রিয়া বি. মৃতের দাহন ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া।

প্রেত

প্রেত [ prēta ] বি. ভূত, অশরীরী; মৃতের আত্মা। [সং. প্র + √ ই + ত]। প্রেতকর্ম, প্রেতকার্য, প্রেতকৃত্য, প্রেতক্রিয়া বি. মৃতের দাহন ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া। প্রেততর্পণ বি. মৃতের তৃপ্তির জন্য জলদান। প্রেতদেহ বি. মৃত্যুর পরে জীবের সূক্ষ্ম দেহ। প্রেতনদী বি. বৈতরণী। প্রেতপক্ষ বি. চান্দ্র আশ্বিনের কৃষ্ণপক্ষ-এই পক্ষে পরলোকগত পিতৃগণের তর্পণ করতে হয়। প্রেতপিণ্ড বি. মৃতের উদ্দেশে পিণ্ডজল। প্রেতপুরী, প্রেতলোক, বি. যমালয়, নরক। প্রেতমূর্তি বি. প্রেতের আকৃতি বা প্রেতের মতো আকৃতি। প্রেতযোনি বি. ভূত, পিশাচ। প্রেতাত্মা (-ত্মন্) বি. 1 মৃতের আত্মা; 2 ভূত। প্রেতাধিপ বি. যমরাজ। প্রেতাশৌচ বি. শবদাহজনিত অশৌচ। প্রেতিনী বি. (স্ত্রী.) (বাং.) পেতনি।

প্রেক্ষিত

প্রেক্ষিত [ prēkṣita ] বিণ. প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন। [সং. প্র + √ ঈক্ষ্ + ত]। ☐ বি. (অশু.) পরিপ্রেক্ষিত, পটভূমি।