পুষ্ট

পুষ্ট [ puṣṭa ] বিণ. 1 প্রতিপালিত (মামার অন্নে পুষ্ট); 2 বর্ধিত, বৃদ্ধিপ্রাপ্ত (রোদেজলে পুষ্ট গাছ); 3 নধর, মোটাসোটা (পুষ্ট শরীর); 4 পরিণত, সুপক্ব। [সং. √ পুষ্ + ত]। পুষ্টি বি. পোষণ, পালন; বৃদ্ধি; পরিপুষ্ট ভাব; স্হূলতা; পরিণতি; পক্বতা। পুষ্টিকর, পুষ্টিকারক বিণ. পুষ্টিদানকারী, যাতে পুষ্টি হয় (পুষ্টিকর খাদ্য)।

পোষা

পুষা, পোষা [ puṣā, pōṣā ] ক্রি. বি. 1 লালন করা (বিড়াল পুষেছে); 2 পালন করা (সে অনেক লোককে পোষে); 3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা); 4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)। [সং. √ পুষ্ + বাং. আ]। পোষা1 [ pōṣā1 ] ক্রি. পোষানো। [< সং. √ পুষ্]। পোষা2 [ pōṣā2 ] বি. ক্রি. পুষা -র চলিত রূপ (ছাগল পোষা)। বিণ. পালন করা হয়েছে বা পোষ মেনেছে এমন (পোষা বাঁদর)। [পুষা দ্র]। পোষা কুকুর (বিদ্রুপে) একান্ত অনুগত ব্যক্তি।

পুলে

পুলে [ pulē ] বি. ছেলে -র সমার্থক সহচর শব্দ (ছেলেপুলে)। [দেশি। পিলে2 দ্র]।

পুলিশ কমিশনার

পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ।

পুরোভাগ

পুরোভাগ [ purō-bhāga ] বি. প্রথম অংশ, সামনের অংশ, অগ্রভাগ (তিনি ছিলেন মিছিলের পুরোভাগ)। [সং. পুরস্ + ভাগ]।

পুরোবাহু

পুরোবাহু [ purō-bāhu ] বি. কনুই থেকে কবজি পর্যন্ত হাতের অংশ, প্রকোষ্ঠ, forearm. [সং. পুরস্ + বাহু]।

পুলিশি

পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)।

পুলিশ

পুলিশ [ puliśa ] বি. 1 শান্তিরক্ষাদি কাজে নিযুক্ত সরকারি বিভাগ (পুলিশে চাকরি করেন); 2 উক্ত বিভাগের কর্মচারী, আরক্ষিক। [ইং. police]। পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)। পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। পুলিশ সাহেব বি. উচ্চ পদস্হ পুলিশ কর্মচারীবিশেষ।

পুলিপোলাও

পুলিপোলাও [ pulipōlāō ] বি. নির্বাসন; দ্বীপান্তর (‘কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে’: শরদিন্দু)। [< মাল. Pulo Penang]।