পূজয়িতা

পূজয়িতা (তৃ) বিণ. পূজক, উপাসক। স্ত্রী. পূজয়িত্রী।

পূজনীয়

পূজনীয় বিণ. পূজার যোগ্য, উপাস্য, আরাধ্য; গুরুস্হানীয়; শ্রদ্ধেয়।

পূজন

পূজন [ pūjana ] বি. পূজা করা, অর্চনা, উপাসনা (‘পূজনসাধনহীন জনে’: রবীন্দ্র)। [সং. √ পূজ্ + অন]। পূজনীয় বিণ. পূজার যোগ্য, উপাস্য, আরাধ্য; গুরুস্হানীয়; শ্রদ্ধেয়। পূজয়িতা (তৃ) বিণ. পূজক, উপাসক। স্ত্রী. পূজয়িত্রী।

পুস্তান

পুস্তা, পুস্তান [ pustā, pustāna ] বি. 1 বই বাঁধার সময় বইয়ের পিঠে আড়ভাবে স্হাপিত মোটা সুতো; 2 অবলম্বন, ঠেস; 3 পোস্তা। [ফা. পুষ্ত়]।

পুস্তা

পুস্তা, পুস্তান [ pustā, pustāna ] বি. 1 বই বাঁধার সময় বইয়ের পিঠে আড়ভাবে স্হাপিত মোটা সুতো; 2 অবলম্বন, ঠেস; 3 পোস্তা। [ফা. পুষ্ত়]।

পুস্তানি

পুস্তনি, পুস্তানি [ pustani, pustāni ] বি. মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষ দুটি সাদা ও মোটা পাতা। [ফা. পুস্তা, পুস্তান]।

পুষ্পভূষণ

পুষ্পভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা।

পুস্তকস্হ

পুস্তকস্হ বিণ. পুস্তকে লিখিত বা বিবৃত (পুস্তকস্হ বর্ণনা)।

পুস্তক

পুস্তক [ pustaka ] বি. বই, গ্রন্থ। [সং. পুস্ত + ক-তু. ফা. পোস্ত্]। পুস্তকস্হ বিণ. পুস্তকে লিখিত বা বিবৃত (পুস্তকস্হ বর্ণনা)। পুস্তকাগার বি. গ্রন্হাগার, লাইব্রেরি। পুস্তকালয় বি. 1 গ্রন্হাগার, লাইব্রেরি; 2 বইয়ের দোকান। পুস্তিকা বি. ক্ষুদ্র পুস্তক।