পূজা
পূজা [ pūjā ] বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ☐ ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা (‘পূজিনু শিবেরে আমি’: কৃত্তি); শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। পূজাপার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। পূজাবকাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। পূজারি বিণ. বি. পূজাকারী, উপাসক। ☐ বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। পূজারিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। পূজার্হ বিণ. পূজার যোগ্য, পূজা। পূজাহ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত।