পূজারি

পূজারি বিণ. বি. পূজাকারী, উপাসক। ☐ বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। পূজারিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী।

পূজাহ্নিক

পূজাহ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি।

পূরণবাচক

পূরণবাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal.

পূরণ

পূরণ [ pūraṇa ] বি. 1 পূর্ণ করা বা হওয়া (বাসনাপূরণ, ক্ষতিপূরণ); 2 সমাধান (সমস্যাপূরণ); 3 বৃদ্ধি; 4 (গণি.) গুণন, multiplication. ☐ বিণ. পূর্ণকারক, পূরক। [সং. √ পূর্ + অন]। পূরণবাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal.

পূরকপিণ্ড

পূরকপিণ্ড বি. হিন্দুদের মৃত্যুর দশম দিনে মৃতের উদ্দেশে প্রদেয় পিণ্ড।

পূরক

পূরক [ pūraka ] বিণ. বি. 1 পূর্ণকারক (বাসনাপূরক); 2 (জ্যামি.) যে দুটি কোণের যোগে এক সমকোণ হয় তাদের যে কোনোটি, complementary (বি. প.); 3 (পাটি.) গুণক, multiplier; 4 প্রাণায়ামকালে দেহের মধ্যে বায়ুগ্রহণ। [সং. √ পূর্ + অক]। পূরকপিণ্ড বি. হিন্দুদের মৃত্যুর দশম দিনে মৃতের উদ্দেশে প্রদেয় পিণ্ড।

পূতাত্মা

পূতাত্মা (ত্মন্) বিণ. পবিত্রচরিত্র, ধার্মিক।

পূত

পূত [ pūta ] বিণ. পবিত্র, বিশুদ্ধ (মন্ত্রপূত, পূতাগ্নি)। [সং. √ পূ + ত]। পূতাত্মা (ত্মন্) বিণ. পবিত্রচরিত্র, ধার্মিক।

পূজ্যপাদ

পূজ্যপাদ বিণ. অত্যন্ত পূজনীয়, পরম শ্রদ্ধেয়।