পূর্ণ
পূর্ণ [ pūrṇa ] বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. পূর্ণতা, পূর্ণত্ব। পূর্ণকাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। পূর্ণগর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। পূর্ণগ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। পূর্ণচন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। পূর্ণচ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। পূর্ণপক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। পূর্ণবয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. পূর্ণবয়স্কা। পূর্ণব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। পূর্ণমন্ত্রী বি....