প পূর্ণিমা পূর্ণিমা [ pūrṇimā ] বি. যে তিথিতে চন্দ্র ষোলোকলা অর্থাত্ পূর্ণাবয়ব প্রাপ্ত হয়, শুক্লপক্ষের পঞ্চদশ তিথি। [সং. পূর্ণ + ইম + আ]।
প পূরিকা পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।
প পূরী পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।
প পূরা পূরা [ pūrā ] ক্রি. (সাধু) 1 পূর্ণ করা (‘পূরায় কত সাধ’: রবীন্দ্র; পেট পুরে খাওয়া); 2 পূর্ণ হওয়া (‘আসা না পূরিল’: রা. প্র.)। ☐ বিণ. সম্পূর্ণ (পূরা অধিকার, পূরা সময়ের কাজ)। [সং. √ পূর্ + অ=পূর + বাং. আ]। দ্র পুরা3।
প পূরয়িতা পূরয়িতা [ pūraẏitā ] (-য়িতু) বিণ. পূর্ণকারী, পরিপূর্ণকারী (সাধপূরয়িতা)। [সং. √ পূর্ + ণিচ্ + তৃ]।
প পুরন্ত পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।
প পূরন্ত পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।