প পূর্বাহ্ন পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)।
প পূর্তি পূর্তি [ pūrti ] বি. 1 পূরণ, সম্পূর্ণতা (শতবর্ষপূর্তি); 2 ভরাট; ভরতি; 3 তৃপ্তি, পূরণহেতু তৃপ্তি (উদরপূর্তি)। [সং. √ পৃৃ + তি]।
প পূর্ত পূর্ত [ pūrta ] বি. জনকল্যাণের জন্য জলাশয় খনন, পথ ইত্যাদি নির্মাণ বা সংস্কার (পূর্তকার্য)। [সং. √ পৃ + ত]। পূর্তবিভাগ বি. সরকারি পাবলিক ওয়র্কস ডিপার্টমেণ্ট (PWD)।
প পূর্ণাবয়ব পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। ☐ বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ।