পূর্বপক্ষ

পূর্বপক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়।

পূর্বপরিকল্পনা

পূর্বপরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. পূর্বপরিকল্পিত।

পূর্বপুরুষ

পূর্বপুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ।

পূর্ববঙ্গ

পূর্ববঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম।

পূর্বজা

পূর্বজা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী।

পূর্বজ্ঞান

পূর্বজ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)।

পূর্বদৃষ্ট

পূর্বদৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন।