পূর্বগামী

পূর্বগামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. পূর্বগামিনী।

পূর্বজ

পূর্বজ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ।

পূর্বজন্ম

পূর্বজন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন।

পৃক্তি

পৃক্তি বি. লগ্ন হয়ে থাকা, মিশে থাকা, পৃক্ততা বা পৃক্ত অবস্হা।

পৃক্ত

পৃক্ত [ pṛkta ] বিণ. 1 সংলগ্ন, লগ্ন, যুক্ত; 2 সংশ্লিষ্ট; 3 মিশ্রিত (ধুলিপৃক্ত, মসীপৃক্ত); 4 সম্পর্কিত। [সং. √ পৃচ্ + ত]। পৃক্তি বি. লগ্ন হয়ে থাকা, মিশে থাকা, পৃক্ততা বা পৃক্ত অবস্হা।

পূর্ব

পূর্ব [ pūrba ] বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। ☐ বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। পূর্বক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। পূর্বকর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। পূর্বকায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। পূর্বকার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। পূর্বকাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। পূর্বকৃত বিণ. আগে করা হয়েছে এমন। পূর্বগামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. পূর্বগামিনী।...

পূর্বক

পূর্বক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)।

পূর্বকায়

পূর্বকায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ।