পৃথ্বী

পৃথ্বী [ pṛthbī ] বি. পৃথিবী। [সং. পৃথু + ঈ]। পৃথ্বীধর বি. পর্বত। পৃথ্বীনাথ বি. রাজা, সম্রাট। পৃথ্বীশ বি. রাজা, সম্রাট।

পৃথুলতা

পৃথুলতা বি. 1 বিস্তৃতি, বিশালতা; 2 স্হূলতা।

পৃথুল

পৃথুল বিণ. 1 বিস্তৃত, বিশাল, মহত্ (‘হে পৃথিবী, পৃথুল পৃথিবী’: সু. দ.); 2 স্হূল, মোটা (‘পৃথিবীর পৃথুল কোলে শান্ত হয়ে থাকিতে পারে না’: সু. দ.)।

পূর্বকার

পূর্বকার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)।