পৃথু

পৃথু [ pṛthu ] বি. পৌরাণিক রাজাবিশেষ। ☐ বিণ. 1 স্হূল, মোটা; 2 বিস্তৃত; 3 মহত্। [সং. √ প্রথ্ + উ]। পৃথুল বিণ. 1 বিস্তৃত, বিশাল, মহত্ (‘হে পৃথিবী, পৃথুল পৃথিবী’: সু. দ.); 2 স্হূল, মোটা (‘পৃথিবীর পৃথুল কোলে শান্ত হয়ে থাকিতে পারে না’: সু. দ.)। পৃথুলতা বি. 1 বিস্তৃতি, বিশালতা; 2 স্হূলতা। পৃথুস্কন্ধ বিণ. যার কাঁধ চওড়া।

পৃথিবীব্যাপী

পৃথিবীব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)।

পৃথিবী

পৃথিবী [ pṛthibī ] বি. 1 সূর্যকে প্রদক্ষিণকারী নবগ্রহের অন্যতম গ্রহবিশেষ; 2 ভূমণ্ডল; ভূ, ধরা, ধরণী, জগত্, পৃথ্বী। [সং. √ প্রথ্ + ইব + ঈ]। পৃথিবী পতি বি. ভূপতি, রাজা, সম্রাট। পৃথিবী ব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)। পৃথিবীশ বি. রাজা, সম্রাট।

পৃথা

পৃথা [ pṛthā ] বি. (মহা.) কুন্তী। [সং. √ পৃথ্ + অ + আ]।

পৃথকীকরণ

পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা।

পৃথককরণ

পৃথক-করণ বি. বিযুক্ত বা আলাদা করা। বিণ. পৃথক্-কৃত। পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা। পৃথকত্ব বি. পার্থক্য; বিভিন্নতা।

পৃথক

পৃথক [ pṛthaka ] বিণ. 1 স্বতন্ত্র, ফারাক (পৃথক জায়গা, পৃথক পোশাক); 2 ভিন্ন, আলাদা (পৃথগন্ন, ভাইয়েরা পৃথক হয়েছে); 3 অসংলগ্ন, ছাড়া-ছাড়া (পৃথক পৃথক ঘরবাড়ি)। [সং. √ পৃথ্ + অক্]। পৃথক্-করণ বি. বিযুক্ত বা আলাদা করা। বিণ. পৃথক্-কৃত। পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা। পৃথকত্ব বি. পার্থক্য; বিভিন্নতা।