প পেচক পেচক [ pēcaka ] বি. প্যাঁচা, বড়ো গোল চোখযুক্ত এবং তীক্ষ্ণ ঠোঁট ও নখবিশিষ্ট নিশাচর পাখিবিশেষ। [ সং. √ পচ্ + অক]। পেচকী বি. (স্ত্রী.) স্ত্রী-প্যাঁচা।
প পেখা পেখা [ pēkhā ] ক্রি. বি. (প্রা. কা.) দেখা, নিরীক্ষণ করা। [সং. প্র + √ ঈক্ষ্ + বাং. আ]। পেখনু, পেখলু, পেখলুঁ ক্রি. দেখলাম (‘কি পেখলুঁ নটবর গৌরকিশোর’: গো. দা.)।
প পেখম ধরা পেখম তোলা, পেখম ধরা ক্রি. বি. (ময়ূরের) পুচ্ছ বিস্তার করা; (আল.) উত্ফুল্ল হয়ে ওঠা; পরম যত্নে সাজসজ্জা করা।
প পেখম তোলা পেখম তোলা, পেখম ধরা ক্রি. বি. (ময়ূরের) পুচ্ছ বিস্তার করা; (আল.) উত্ফুল্ল হয়ে ওঠা; পরম যত্নে সাজসজ্জা করা।
প পেখম পেখম [ pēkhama ] বি. ময়ূর ইত্যাদির ছড়িয়ে দেওয়া লেজ বা পাখা। [সং. পক্ষ]। পেখম তোলা, পেখম ধরা ক্রি. বি. (ময়ূরের) পুচ্ছ বিস্তার করা; (আল.) উত্ফুল্ল হয়ে ওঠা; পরম যত্নে সাজসজ্জা করা।